বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
অন্যকে যিনি সহজে বোকা বানাতে পারেন, তিনিই বড় নেতা: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৯:১৫ PM

ভারতের নাগপুরে অখিল ভারতীয় মহানুভব পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। তিনি বলেন, “যে ব্যক্তি অন্যকে সহজে বোকা বানাতে পারেন, তিনি তত বড় নেতা হতে পারেন।”

গডকড়ীর ভাষ্যমতে, সফল রাজনীতিক হতে হলে মানুষের বিশ্বাস অর্জনের পাশাপাশি তাদের বিভ্রান্ত করার দক্ষতাও প্রয়োজন। তাঁর এই বক্তব্যের পরই ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়। বিরোধীদের প্রশ্ন— এ বক্তব্য কি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলা?

বিতর্ক উসকে দিয়ে গডকড়ী আরও বলেন, “যে ময়দানে আমি কাজ করি, সেখানে এরকম দক্ষতা গুরুত্বপূর্ণ।”

তবে একই বক্তৃতায় তিনি জীবনে পাওয়া ইতিবাচক অনুপ্রেরণার কথাও উল্লেখ করেন। গডকড়ী জানান, চক্রধর স্বামী তাঁকে সত্য কথা বলার উপকারিতা, অহিংসা, শান্তি, মানবতা ও সাম্যের মতো মূল্যবোধ শিখিয়েছেন। তিনি বলেন, “কাউকে কষ্ট না দেওয়া, অপমান না করা জীবনের জরুরি শিক্ষা।”

কংগ্রেসের কটাক্ষ, বিজেপি মোদীকে বিশ্বের সবচেয়ে বড় নেতা বলে দাবি করে। তাহলে কি মোদীকেই লক্ষ্য করে গডকড়ী এই বক্তব্য দিয়েছেন?

এর আগে দুর্নীতি নিয়েও প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন নিতিন গডকড়ী। তিনি বলেছিলেন, “রুটিনমাফিক নিয়োগের জন্যও অনেকে ঘুষ নেন। শিক্ষা দফতরের অন্দরে কী হয় আমি ভালো করেই জানি। এই দুর্নীতিগ্রস্ত পরিস্থিতিতে কীভাবে উন্নয়নমূলক কাজ হয়, তাও সবার জানা।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নিতিন   গডকড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close