শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপের প্রশংসায় ভাসছেন আবেদনময়ী এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এ অভিনেত্রী অভিনয়ের চেয়ে সৌন্দর্য আর ব্যক্তিজীবন নিয়েই বেশি টাইমলাইলে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের ছবি ও নিত্যদিনের আপডেট।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সেই দুপুর নতুন কিছু ছবি প্রকাশ করছেন শ্রাবন্তী, যা রীতিমতো ভাইরাল। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শ্রাবন্তীর পোস্ট করা কয়েকটি ছবিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ সময়ের গ্ল্যামার কুইনকে দেখা যায় হালকা গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাকে। বুকের অংশে সূক্ষ্ম নকশা ও সজ্জা পোশাকটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সঙ্গে খোলা চুল, বোল্ড মেকআপ ও স্বতঃস্ফূর্ত ভঙ্গি মিলিয়ে শ্রাবন্তীর নতুন লুকে ভক্তরা যেন মুগ্ধতায় ডুবে গেছেন। কখনো টেবিলের পাশে হাতে শ্যাম্পেন গ্লাস, আবার কখনো উড়ন্ত খোলা চুলে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি।


ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, “নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।”

উল্লেখ্য, আসন্ন পূজায় জন্য মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। এ ছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল।

এরআগে একই রঙে কিন্তু ভিন্ন সাজে আলোচনায় আসেন অভিনেত্রী। তখন তাকে দেখা গিয়েছিলো একটি গোলাপি লেহেঙ্গায়। খোলা চুল ও হালকা মেকআপের সেই স্নিগ্ধ সাজও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল।

এদিকে আজকের পোস্ট করা ছবিগুলো নিয়ে তার ভক্তদের এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে বেশ উত্তেজনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় অভিনেত্রীকে নতুন লুকে দেখতে পেয়ে তারা খুশিতে বিভিন্ন ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী   ভারত   কলকাতা   শ্রাবন্তী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close