শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
বরগুনায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৮ পিএম

বরগুনায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. সফিকুজ্জামান মাহফুজ, এস. এম. হুমায়ূন হাসান শাহীন, অ্যাডভোকেট মো. রেজবুল কবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মণি বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমাদের শপথ নিতে হবে—দেশে আর কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। একইসঙ্গে তিনি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বরগুনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close