বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৩৪ AM

যশোরে পারিবারিক বিরোধের জেরে জামাইকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানাধীন মনিহার ভিসা অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন রয়েছেন।

 ভুক্তভোগী যুবক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর মঙ্গল গ্রামের মহিউদ্দিন চৌধুরীর ছেলে পারভেজ (২৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাত মাস আগে পারভেজের বিয়ে হয় চাঁদনী আক্তার লতা (১৮)-এর সঙ্গে। বিয়েকে কেন্দ্র করে লতার বাবা লুৎফার শিকদার পারভেজের বিরুদ্ধে মামলা করেন। শনিবার সেই মামলা মীমাংসার জন্য উভয় পক্ষ মনিহার ভিসা অফিসের সামনে মিলিত হন। এ সময় লতার বাবা ও মা মিলে পারভেজকে মারধর করে মুখে একটি শিশি বিষ ঢেলে দেয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পারভেজ বর্তমানে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শ্বশুর-শাশুড়ি   জামাই   বিষ ঢেলে হত্যা চেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close