বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন রূপে এমা স্টোন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:৪৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হলিউডের পরিচিত অভিনেত্রী এমা স্টোন নতুন ছবি ‘বোগোনিয়া’ এর ট্রেলারে একেবারে নতুন লুকে দর্শকদের চমকে দিয়েছেন। ইয়োরগস লান্থিমোসের কল্পবিজ্ঞান ছবিটি ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সেখানে ৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশনসহ প্রশংসা পেয়েছে।

ছবির ট্রেলারে দেখা গেছে, চরিত্রের জন্য এমা পুরো মাথা ন্যাড়া করেছেন। তাঁর ন্যাড়া মাথার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিপুল প্রশংসা পেয়েছে।

‘বোগোনিয়া’ এর কাহিনী ঘুরে দেখা যাবে দুই ব্যক্তি এক প্রভাবশালী নারী সিইওকে অপহরণ করছে। তাদের মতে, ওই নারী আসলে এলিয়েন, যে পৃথিবীকে ধ্বংস করতে এসেছে। এই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এমা স্টোন।

উল্লেখ্য, এটি লান্থিমোসের সঙ্গে এমার চতুর্থ ছবি। এর আগে তিনি ‘দ্য ফেভারিট’, ‘পুউর থিংস’ এবং ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ এ কাজ করেছেন। দ্বিতীয় ছবির জন্য এমা সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  এমা স্টোন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close