বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে ৩ শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:৫৮ পিএম

ফেনীর সোনাগাজীতে ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসর জনিত বিদায় উপলক্ষে রাজকীয় আবহে বিদায়ী সংবর্ধনা দিলেন ছাত্রছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক।

অনুষ্ঠানে আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু হিমাংশু চন্দ্র দাস, সাবেক সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বর্তমান শিক্ষক নজরুল ইসলাম আলম, প্রাক্তন ছাত্র মো. ইমাম হোসেন, মো. ইব্রাহিম, পলাশ চন্দ্র দাস, আনোয়ার হোসেন, মাসুদ আলম ও হোসেন আহমেদ শিশির প্রমূখ। 


অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং ফুল ক্রেস্ট’সহ নানান উপহার সামগ্রী দিয়ে ৩ বিদায়ী শিক্ষককে রাজকীয় আবহে সংবর্ধিত করেন। এসময় স্কাউটসের একটি দল শিক্ষকদের গার্ড অব অনার, শিক্ষকদের সম্মানে ভোজসভা এবং সর্বশেষ ফুল দিয়ে সজ্জিত গাড়ীতে করে বিদায় জানান।

এসময় সংবর্ধিত অতিথি শিক্ষকগণ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ভবিষ্যতে অত্র বিদ্যালয়ের যেকোনো আয়োজনে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিক্ষকের বিদায়   সোনাগাজী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close