সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পশ্চিমাবিরোধী তিন নেতা পুতিন-কিম-জিনপিং’কে দেখা যাবে একই মঞ্চে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান পরাশক্তি চীন মহাসমারোহে আগামী মাসে অনুষ্ঠিতব্য ‘ভিক্টরি ডে’ প্যারেডের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এবার একই মঞ্চে দেখা যাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন’কে। এতে যোগ দেবেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ১০ হাজার সামরিক সদস্যের কুচকাওয়াজের পাশাপাশি দেখা মিলবে বেইজিংয়ের ভাণ্ডারের অত্যাধুনিক সব সমরাস্ত্রের।

আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চীনের ভিক্টরি ডে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবার যেন আয়োজনের কোনো কমতিই নেই। কুচকাওয়াজ ঘিরে এরইমধ্যে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে।

চীনের ঘোষণা অনুযায়ী, এক ঘণ্টা ১০ মিনিটব্যাপী কুচকাওয়াজে প্রদর্শিত হবে বেইজিংয়ের সমরভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্র। যার অস্তিত্ব এখনও বিশ্বের কাছে প্রকাশিত হয়নি। আর তাই, সামরিক বিশ্লেষকদের পুরো নজর এখন এই প্যারেডের দিকেই। তবে ধারণা করা হচ্ছে, নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেমসহ কাটিং এইজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বেইজিং।

বিশাল এই আয়োজন উপলক্ষে একসাথে দেখা যাবে পশ্চিমাবিরোধী নেতাদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও চীনা প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে থাকবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ধারণা করা হচ্ছে, এরমধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো অঙ্গনে বিশ্বনেতাদের সাথে মিলিত হবেন কিম।

তবে, নিমন্ত্রিত হলেও বেইজিং যাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং। অনেকটা নিশ্চিত ইরান, ইন্দোনেশিয়া ও বেলারুশের প্রেসিডেন্টের অংশগ্রহণ। থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।

উল্লেখ্য, তিয়েনআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হবে এই প্যারেড। বিভিন্ন ফরমেশনে চোখ জুড়ানো কুচকাওয়াজে অংশ নেবেন চীনা সামরিক বাহিনীর ১০ হাজার সদস্য।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পশ্চিমা   নেতা   পুতিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close