প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম

জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট) জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।