বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারের ভুয়া দন্তচিকিৎসকে জরিমানা ও ক্লিনিক সিলগালা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:৩৩ পিএম
জেলা সদর হাসপাতাল রোডের ‘মডেল ডেন্টাল কেয়ার’ এ অভিযান পরিচালনা করা হয়

জেলা সদর হাসপাতাল রোডের ‘মডেল ডেন্টাল কেয়ার’ এ অভিযান পরিচালনা করা হয়

লাইসেন্স ছাড়াই ভুয়া পরিচয়ে ডেন্টাল ক্লিনিক পরিচালনার দায়ে রমিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা সদর হাসপাতাল রোডের ‘মডেল ডেন্টাল কেয়ার’ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে রমিজ উদ্দিন লাইসেন্সবিহীনভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেকে ‘সার্টিফাইড ডেন্টিস্ট’ দাবি করলেও জিজ্ঞাসাবাদে জানান তিনি মূলত ডেন্টাল টেকনিশিয়ান। তবুও তিনি রোগীদের দাঁতের স্কেলিং, রুট ক্যানাল, ক্যাপ পরানোসহ নানা চিকিৎসা দিয়ে আসছিলেন। এ পর্যন্ত তার রেজিস্টারে ৩৪৫২ রোগীর চিকিৎসা সেবার রেকর্ড পাওয়া যায়।

অভিযানকালে উপস্থিত রোগীরাও জানান, তারা রমিজ উদ্দিনকে ডাক্তার ভেবে চিকিৎসা নিয়েছেন। এছাড়া এদিন ক্লিনিকে অন্য কোনো নিবন্ধিত চিকিৎসক নিয়মিত রোগী দেখেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরিস্থিতি বিবেচনায় তাকে ‘বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল আইন, ২০১০’ এর ২৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, মেডিকেল অফিসার স্মৃতি সরকার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জওহরলাল পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, ডেন্টাল চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে লাইসেন্সের আওতায় আনার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   ভুয়া দন্তচিকিৎস   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close