শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০০ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৭:৩১ PM
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ মণ্ডল (৪১), মিন্টু (৩৮), মোশাররফ (৩৭),জসিম (৩৩), আমিনুল (৩৬), আনোয়ার (৩৯), ময়নাল (৩৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ১৮ আগস্ট ভোরে ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দল প্রবেশ করে। পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮০০ টাকার মালামাল লুট করে। এ সময় একজন আহত হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এই ঘটনায় অমর বনিক নামে একজন বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেন।

তিনি আরো জানান, এ ঘটনার পর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। 

সোহাগের তথ্যের ভিত্তিতে এ ঘটনার মূলহোতা মিন্টুকে মঙ্গলবার নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়। মূলহোতা মিন্টুর তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সাথে লুটের ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রূপা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   ডাকাতদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close