বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিন দফা দাবিতে এবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:৪০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন।

আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে।

এরআগে গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালান। তবে আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত তারা লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ বলেন, “আমরা এখন পর্যন্ত নন-ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি। ভবিষ্যতেও দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশের কল্যাণে আমাদের দাবিগুলো আদায় করতে চাই। কোনো ডিপ্লোমা বা কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন প্রকৌশল খাতের সংস্কারের জন্য।”

এ ছাড়া সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দ্রুত দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
 
শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:
 
১. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

২. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।

৩. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  তিন দফা   দাবি   লংমার্চ টু ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close