বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, আছে ৮ লাখেরও বেশি কর্মী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ২:০৬ AM আপডেট: ২৭.০৮.২০২৫ ২:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশিরা। দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি। বর্তমানে সেখানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী সক্রিয়ভাবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সেখানে কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি দেশটির সংসদে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল জানান, করোনা-পরবর্তী পরিস্থিতিতে মালয়েশিয়ার অর্থনীতি পুনর্গঠনে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা বাড়ে। সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি শ্রমিক। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে সরকার বিদেশি শ্রমশক্তি নিয়োগের ওপর শিথিল নীতি প্রয়োগ করলে বিপুলসংখ্যক কর্মী মালয়েশিয়ায় যায়। সেই বছরই প্রায় ৪ লাখ নতুন বাংলাদেশি কর্মী দেশটিতে কাজের সুযোগ পান।

তিনি জানান, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, একই সময়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রঃ নিউ স্ট্রেইটস টাইম


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   শ্রমবাজার   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close