বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: করিম শরীফ বাহিনীর সদস্য আটক
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বাংলাদেশ কোস্টগার্ড মোংলা জোনের সদস্যরা এক বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আলমগীর হোসেন সাগর (৪৫)কে আটক করেছেন। তিনি মোংলা উপজেলার বাসিন্দা।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালেই সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার নিকট থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি এবং ৬টি খোস উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে তাম্বুলবুনিয়া খাল এলাকায় গমন করবেন। কোস্টগার্ড ভোর ৬টার দিকে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

ডাকাতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, অভিযানিক দল তাদের ধাওয়া করে একজন সদস্যকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও অস্ত্র, গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কোস্টগার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close