প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:৪১ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৩:৪৫ PM

মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার এক সরকারি কর্মকর্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ডিজিটাল বিয়ের দাওয়াতের ফাঁদে পড়ে প্রায় দুই লাখ রুপি হারিয়েছেন। নিরীহ মনে হওয়া এই কার্ড আসলে ছিল সাইবার প্রতারণার ফাঁদ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তা একটি অজানা নম্বর থেকে ৩০ আগস্টের বিয়ের আমন্ত্রণ পান। মেসেজের সঙ্গে থাকা ফাইলটি পিডিএফ কার্ডের মতো হলেও তা আসলে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন (এপিকে) ফাইল। সেটি খোলার পর সাইবার অপরাধীরা তার ফোনে প্রবেশাধিকার পেয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৯০ হাজার রুপি হাতিয়ে নেয়।
ঘটনার পর হিঙ্গোলি থানায় এবং সাইবার সেলে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, এ ধরনের ‘বিয়ের দাওয়াত স্ক্যাম’ গত বছর থেকেই বিভিন্ন জেলায় মানুষকে ফাঁদে ফেলছে। প্রতারকরা হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইলের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নিচ্ছে।
উল্লেখ্য, গত বছর হিমাচল প্রদেশের সাইবার পুলিশ ইতোমধ্যে এ ধরনের প্রতারণা নিয়ে সতর্কবার্তা জারি করেছিল। তারা নাগরিকদের অপরিচিত উৎস থেকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ