বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুরো শরীর নাকি ‘প্লাস্টিকের তৈরি’, জবাব দিলেন মৌনী রায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তার শরীরের অধিকাংশই নাকি ‘প্লাস্টিকের তৈরি’। অতিরিক্ত অস্ত্রোপচার তাকে কুৎসিত করে তুলেছে বলেও কটাক্ষ করে বলেছেন নেটিজেনরা। এবার সেই প্রসঙ্গে অনুরাগীদের পাল্টা জবাব দিলেন মৌনী রায়।

নিজের সৌন্দর্যে শান দিতে শরীরে ছুরি-কাঁচি চালিয়েছেন- এমন তারকার সংখ্যা কম নয়। বলিউডে কান পাতলে ভেসে আসে এমন অজস্র নাম। অভিনেত্রী শ্রীদেবী থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া-দীর্ঘ এ তালিকা। সেই তালিকারই অন্যতম নাম অভিনেত্রী মৌনী রায়।

‘হেয়ারলাইন কারেকশন’, ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’, ‘লিপ জব’-নিজেকে বাহ্যিকভাবে আরও সুন্দর করে তুলতে চেষ্টার খামতি রাখেননি অভিনেত্রী মৌনী রায়। তার ‘লিপ সার্জারি’ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। অস্ত্রোপচারের আগে তার ঠোঁটের গড়ন ছিল একেবারে পাতলা ও সরু। ক্যারিয়ারের প্রথম দিকের কিছু ধারাবাহিকে অভিনয় করার সময় মৌনীর ঠোঁট আলাদা করে চোখে পড়ত না। তবে তার পরেই বদল আসে ঠোঁটে। মোটা ও ফোলা ঠোঁটে মৌনীর সৌন্দর্য আরও ধারালো হয়ে ওঠে।

আর এ নিয়ে এখন তাকে শুনতে হচ্ছে তার শরীরের অধিকাংশই নাকি প্লাস্টিকের তৈরি। অতিরিক্ত অস্ত্রোপচারই তাকে ‘কুৎসিত’ করে তুলেছে- এমন অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। কেউ বলেছেন, অন্তত কোনো ভালো চিকিৎসকের কাছে যেতে পারতেন।

এর আগে মৌনী বিভিন্ন সময় জানিয়েছেন, ধনুকের মতো ভ্রু চাই তার। অভিনেত্রী নাকি ‘ব্রাও লিফট’ করান। এটা মূলত ভ্রুর সৌন্দর্য বাড়ানোর অস্ত্রোপচার। বিদেশে গিয়ে নাকি স্তনযুগলের অস্ত্রোপচারও সেরেছেন তিনি। তারপর থেকে ক্যারিয়ারের শুরুর দিকের মৌনীর সঙ্গে এখনকার মৌনীর কোনো মিল খুঁজে পান না নেটিজেনরা।

তবে এই প্রথম নয়, এর আগেও লাগাতার তার অস্ত্রোপচার নিয়ে প্রশ্ন উঠেছে। আগে অবশ্য মৌনী রায় জানিয়েছিলেন, তিনি নেতিবাচক কথায় পাত্তা দেন না। তবে এবার চুপ থাকলেন না অভিনেত্রী।

ট্রলারদের কড়া জবাব দিয়ে মৌনী রায় বলেন, “জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা চললাম।”

এরপরও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে বেশ সমালোচনা লক্ষ্য করা যায়। তারা এই অভিনেত্রীর পাাল্টা জবাবে নানা মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পুরো শরীর নাকি ‘প্লাস্টিকের তৈরি’   জবাব দিলেন মৌনী রায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close