সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মিঠাপুকুরে ভুল দাগে বাড়িঘর উচ্ছেদের অভিযোগে গৃহহারাদের সংবাদ সম্মেলন
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৫:৩৫ PM
গৃহহারাদের সংবাদ সম্মেলন

গৃহহারাদের সংবাদ সম্মেলন

রংপুরের মিঠাপুকুরে আদালতের নির্দেশকৃত জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে ভুল দাগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বাড়িঘর হারিয়ে বিপাকে পড়েছেন ৩ টি পরিবার। এ ঘটনায় উক্ত জমি ফেরতসহ দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পুনর্বাসনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, মিঠাপুকুর উপজেলার ২ নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর নয়াপাড়া মৌজায় মৃত এছার উদ্দিনের দুই পুত্র সাখাওয়াত মিয়া ও এছাহাক মিয়া, মিঠাপুকুর সিনিয়র সহকারী জজ আদালতে বলদিপুকুর নয়াপাড়া মৌজায় ২৬৪৪ দাগে, দখল স্বত্বের মামলা করেন। 

উক্ত মামলায় আদালত গত বছরের ৩ অক্টোবর সাখাওয়াত হোসেনকে একতরফা রায় দেন। সাখাওয়াত হোসেনকে আদালত উক্ত দাগের জমির দখল-স্বত্ব বুঝে দিতে উচ্ছেদ অভিযানের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুলতামিস বিল্লাহকে নির্দেশ দেন। 

আদালতের নির্দেশ মোতাবেক ২৮ জুলাই সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, নাজির,সার্ভেয়ার, শ্রমিক সহ ২৬৪৪ দাগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু ভূলক্রমে ২৬৪৪ দাগের জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে ২৬৪৫ দাগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভুক্তভোগীদের দাবি, ২৬৪৫ দাগে তাদের ৩ টি পরিবারের প্রায় ১৫ টি টিনসেডের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। তারা বারবার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের বোঝাতে চেয়েছিলেন তাদের বাড়িঘর ২৬৪৫ দাগে আছে। কিন্তু সেসময় তাদের কথা কেউ শোনেনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। স্কুল ঘর এবং গাছতলায় আমরা বসবাস করছি। ছেলেমেয়ে সহ নিদারুণ কষ্টে দিন যাচ্ছে। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা প্রভাবিত হয়ে দায়িত্বে চরম অবহেলা করেছেন। এ সময় তারা নিজেদের বাড়িঘর ফেরত সহ পুর্ণবাসনের দাবি জানান।

এ বিষয়ে মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) ও উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতামিস বিল্লাহ বলেন, আমি আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছি। আদালত কর্তৃক নিযুক্ত নাজির আখিরুজ্জান এ বিষয়ে সার্ভে করেছে। এটা ভুল হলে তাদের বিষয়। ভুক্তভোগীরা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। 

উক্ত জমি দখলে নেয়া বাদী সাখোয়াত হোসেন বলেন, আমাকে যেটা জমি বুঝে দেছে এটাই আমার। ভুল শুদ্ধ বুঝিনা, তারা চাইলে মামলা করে আসুক। তার আগে কেউ আসলে তার লাশ পড়বে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার, মো. জিল্লুর রহমান বলেন, এটা জজ কোর্টের সাভেয়ার ও নাজির দাগ নির্ণয় করেছে। তারা ভুল জায়গায় সার্ভে করেছে। এটা তাদের ভুল।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মিঠাপুকুর   গৃহহারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close