বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লায় স্বামী-স্ত্রী ও ২ সন্তান নিহত
উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:২২ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৪:৩৯ PM

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় উল্টো পথে চলা হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। 

রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবারের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে বাসটি শনাক্ত হয়। ফুটেজে দেখা যায়, উল্টো পথে চলাচল করা হানিফ পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭) বাসটির কারণেই সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। এতে প্রাণহানির ঘটনা ঘটে। তবে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি; তারা দুর্ঘটনার পর পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কুমিল্লার বরুড়ার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। এ ঘটনায় আহত হন অটোরিকশার তিন যাত্রী।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হানিফ পরিবহন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close