বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ফুলকুঁড়ির আন্তঃআসর ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ২:৪২ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ২:৫২ PM
 উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়রা মাঠে নেমে দর্শকদের মুগ্ধ করেন।

উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়রা মাঠে নেমে দর্শকদের মুগ্ধ করেন।

“সুস্বাস্থ্য আর যোগ্যতায়, এগিয়ে রবো বিশ্বটায়” প্রতিপাদ্যকে ধারণ করে শিশু-কিশোরদের শারীরিক ফুলকুঁড়ি ঢাকা মহানগর ঝিঙেফুল শাখা আয়োজন করেছে আন্তঃআসর ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন আসরের ২০টি দল। 

গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে একটি আধুনিক মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আসরের অর্থ সম্পাদক ও ঢাকা উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক, খেলোয়াড়, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমী তরুণরা।

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক ভালোবাসা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া আয়োজন কিশোরদের সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

এদিন উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়রা মাঠে নেমে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও উপস্থিত দর্শকরা প্রাণবন্ত উল্লাসে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

ফুলকুঁড়ির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্ট জুড়ে থাকবে স্বাস্থ্যকর বিনোদন, ক্রীড়া চেতনা জাগ্রতকরণ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ। সহকারী পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের ব্যবস্থাপনায় ও শাখা পরিচালক মো. আমির হোসেন বিপ্লবের পরিচালনায় টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল শাখার সংগঠকবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ফুলকুঁড়ি   আন্তঃআসর   ফুটবল টুর্নামেন্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close