বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাউফলে এক রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:৪২ AM আপডেট: ২৪.০৮.২০২৫ ১১:০৪ এএম
উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পটুয়াখালীর বাউফলে এক রাতেই দুটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় ১০ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে ধরা পড়ে দলের দুই সদস্য। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আজ রবিবার (২৪ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে একদল ডাকাত কাশিপুর বাজারের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের মারধর করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নগদ প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীর চিৎকারে এলাকার লোকজন ঘুম থেকে জেগে ওঠে এবং জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডাকাত দলের দুজন ধরা পড়লেও বাকিরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা আরো জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জনতার হাতে আটক দুই ডাকাতকে তাদের হেফাজতে নেয়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আটক দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। এই চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাউফল   ডাকাতি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close