বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন করে আলোচনায় রোনালদো-বিপাশার যে ‘প্রেমের অধ্যায়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৪৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ৯ বছর ধরে প্রেম ও ঘর-সংসারের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গত ১১ আগস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান জর্জিনা।পর্তুগিজ কিংবদন্তির হাতের ওপর নিজের আংটি পরা হাত রেখে ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

এদিকে, জর্জিনার সঙ্গে সম্ভাব্য বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই আলোচনায় উঠে আসে রোনালদোর বর্ণাঢ্য প্রেমজীবন। জর্জিনার আগে আরও অনেকের সঙ্গেই প্রেমে জড়ান রোনালদো। প্যারিস হিলটন থেকে কিম কার্ডাশিয়ানও রয়েছেন সে তালিকায়। যেখানে রয়েছে ভারতীয় অভিনেত্রী বিপাসা বসুর নামও। এরইমধ্যে বিপাশা বসু রোনালদোকে নিয়ে একটি স্টোরি শেয়ার করায় যে গল্প নতুন করে উঠে এসেছে আলোচনায়।

সম্প্রতি বিপাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পর্তুগালের লিজবনে এক অনুষ্ঠানে তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে বিপাশা লিখেছেন, “আইকনিক স্টেজ মোমেন্ট: বিপাশা বসু উইথ রোনালদো।”

সেই অনুষ্ঠানের আফটার পার্টিতেও রোনালদো ও বিপাশার দেখা হয়েছিল। সেই সময় একটি ছবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ছবিতে দেখা যায়, রোনালদো ঝুঁকে বিপাশার দিকে আসছেন, যা অনেকেই ভুলভাবে ‘চুম্বন’ ভেবে নেন। তখন বিপাশা ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে।

গুঞ্জন ওঠে, সেই ছবির কারণেই তাদের সম্পর্কে ফাটল ধরে। গণমাধ্যমে উঠে আসে রোনালদোর সঙ্গে বিপাশার প্রেমের গল্প। শুরু হয় গুঞ্জন।

তবে পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে বিপাশা বিষয়টি পরিষ্কার করে বলেন, ছবিটি আসলে চুম্বনের নয়, বরং পার্টির উচ্চ শব্দে কথা বলার জন্য রোনালদোকে তার দিকে ঝুঁকতে হয়েছিল। সেটিই ভুলভাবে ব্যাখ্যা হয়েছিল।

রোনালদোর সাম্প্রতিক বাগদানের পর হঠাৎ করে বিপাশার সেই ভিডিও প্রকাশ করাকে অনেকেই নানা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রোনালদো   বিপাশা   প্রেম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close