প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:১৮ পিএম

যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক চিশতী মোস্তারী বানু
খুলনা মহানগর যুব মহিলা লীগের এক নেত্রীকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম নগরীর নিউমার্কেট এলাকা থেকে যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক চিশতী মোস্তারী বানুকে আটক করে।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ তৈয়েমুর ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, খুলনা সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি চিশতী মোস্তারী বানুকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।