বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খেলাপি ঋণ ও অব্যবস্থাপনায় বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও খেলাপি ঋণের কারণে দেশের ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ‘অপরিচালনযোগ্য’ ঘোষণা করে অবসায়নের পথে হাঁটছে। এই প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ এবং মূলধনের ঘাটতি ও ঋণের পাহাড়ে ভেঙে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগের উদ্যোগে এবং গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনে অবসায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দায়িত্ব সরকারভার করবে, আর কর্মচারীরাও যথাযথ সুবিধা পাবেন।

বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধ করতে প্রাথমিকভাবে সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া এই প্রক্রিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এ পর্যন্ত সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের গ্রাহকদের নিট আমানত প্রায় ৪,৯৭১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর ঋণের বড় অংশ খেলাপি। এর মধ্যে এফএএস ফাইন্যান্সের ৯৯.৯৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮ শতাংশ, বিআইএফসির ৯৭.৩০ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৬ শতাংশ ঋণ খেলাপি। বিশেষ করে ইন্টারন্যাশনাল লিজিংয়ের খেলাপি ঋণের পরিমাণ একাই ৩,৯৭৫ কোটি টাকা। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও খেলাপির হার ৫৯ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে।

ফিন্যান্স কম্পানি আইন ২০২৩-এর ৭(১) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী, আমানতকারীর স্বার্থবিরোধী কার্যক্রম, দায় পরিশোধে সম্পদের ঘাটতি এবং মূলধন সংরক্ষণে ব্যর্থ হলে লাইসেন্স বাতিল করা যায়। ৭(২) ধারা অনুযায়ী, লাইসেন্স বাতিলের আগে প্রতিষ্ঠানগুলিকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। গত ২২ মে নোটিশ দেওয়ার পর সন্তোষজনক জবাব না আসায় বাংলাদেশ ব্যাংক চূড়ান্তভাবে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে দেশে মোট ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০টি সমস্যাগ্রস্ত, যাদের মোট ঋণ ২৫,৮০৮ কোটি টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ ২১,৪৬২ কোটি টাকা। খেলাপির হার দাঁড়িয়েছে ৮৩.১৬ শতাংশ।

সূত্র: কালের কণ্ঠ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খেলাপি ঋণ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close