বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চলতি বছরের মধ্যে চালু হবে ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:২৬ AM আপডেট: ২৩.০৮.২০২৫ ৮:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের মধ্যেই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও জনসংযোগ বাড়াতে আকাশপথের বিকল্প নেই। তাই এ বছরের শেষ নাগাদ ফ্লাইট চালুর চেষ্টা করা হবে।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের এক বৈঠকে এ তথ্য জানান তিনি।

জাম কামাল জানান, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন অনলাইনে সহজেই ভিসা পাওয়া যাবে। সরাসরি ফ্লাইট চালু হলে মানুষে–মানুষে যোগাযোগ, ব্যবসায়িক লেনদেন ও পণ্য পরিবহন আরও সহজ হবে।

তিনি বলেন, “আগামী রবিবার দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে চুক্তি সই হবে। এ গ্রুপ যৌথভাবে বাণিজ্যের রোডম্যাপ তৈরি করবে—কোন খাতে বিনিয়োগ হবে, কোন খাতে রপ্তানি–আমদানির সম্ভাবনা আছে, তা নির্ধারণ করবে।”

জাহাজ চলাচল প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আঞ্চলিক সংযোগকে গুরুত্ব দিচ্ছি। চাল, গমসহ নিত্যপণ্য সরাসরি আদান–প্রদান হলে উভয় দেশের জন্যই উপকারী হবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।”

সম্পর্কোন্নয়নে যৌথ উদ্যোগ জরুরি উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যে পাকিস্তানের ১০টির বেশি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।”

আগামী নভেম্বরে ফুড এক্সপোসহ বিভিন্ন আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাকা-ইসলামাবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close