প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:২০ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৯:৩২ PM

যশোরে সাপের কামড়ে মামুন নামের ৬ ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টার সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যায়।
নিহত মামুন উপজেলার রামনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর সিরাজ সিংগা উত্তর পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।
মামুনের মৃত্যুর খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য গ্রামবাসী সহ দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ দেখতে আসেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার চাচা শাহাজান হোসেন বলেন, রাত ৩ টার দিকে আমার ভাতিজা চিৎকার করে উঠলে আমরা ছুটে আসি। এসে দেখি সে কান্নাকাটি করছে। সে বলছে আমার পায়ে কি জেনো কামড় দিয়েছে খুব জ্বলছে, আমরা ভাবলাম বিষাক্ত কোন পোকা কামড় দিয়েছে পরে অবস্থা খারাপ দেখে তাকে যশোর সদরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীকে সচেতন হতে হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ঘরে খাটে ঘুমিয়ে ছিল মামুন। এ সময় তার হাতে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। মামুনের চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকে প্রথমে কবিরাজ এর কাছে নেওয়া হয়। ঐখানে চিকিৎসার অবনতি ঘটলে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে