বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
একে আজাদ, রাজবাড়ী:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:৪৮ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি প্রায় তিন বছর আগে উপজেলা শিক্ষা কমিটি পরিত্যক্ত ঘোষণা করলেও এখনো নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনেই বাধ্য হয়ে পাঠদান চলছে।

বিদ্যালয়ের ছাদ ও দেয়াল থেকে নিয়মিত খসে পড়ছে পলেস্তারা, বর্ষায় চুঁইয়ে পড়ছে পানি। শ্রেণিকক্ষে জমে তৈরি হচ্ছে ছোট ছোট পুকুরের মতো অবস্থা। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা প্রতিদিনই আতঙ্কে সময় কাটাচ্ছেন।

বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে, জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। দীর্ঘদিন কাঁচা-আধাপাকা ঘরে ক্লাসের পর ১৯৯৬ সালে নির্মিত হয় একতলা ভবনটি। তবে মাত্র ২৩ বছরের মাথায় এর ছাদ ও খুঁটিতে ফাটল দেখা দেয়। ২০২৩ সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় গত তিন বছর ধরে সেখানেই পাঠদান চলছে।

পঞ্চম শ্রেণির ছাত্রী মোহনা ইসলাম বৃষ্টি জানায়, “ক্লাস করার সময় খুব ভয় লাগে। মনে হয় ছাদ হঠাৎ মাথার ওপর ভেঙে পড়বে। আমরা চাই নতুন ভবন, যাতে নিরাপদে পড়তে পারি।”

একই শ্রেণির শিক্ষার্থী মিশকাত আলী মুগ্ধ ও ইয়ামিন সুলতানা বলেন, ভবনটি ভাঙা থাকায় মনোযোগ ধরে পড়াশোনা করা কষ্টকর।

অভিভাবক কাকন মাহমুদ বলেন, “প্রতিদিন সন্তানদের স্কুলে দিয়ে আতঙ্কে থাকি। বড় দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত নতুন ভবন নির্মাণ করা উচিত।”

অন্য অভিভাবক ফিরোজা বেগমের দাবি, পরিত্যক্ত ভবনে পাঠদান কোনোভাবেই নিরাপদ নয়, সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সহকারী শিক্ষক ফজলে আনসারী ও হোসনা ইয়াসমিন জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ জানলেও বিকল্প না থাকায় ক্লাস নিতে হচ্ছে। মাঝে মাঝেই পলেস্তারা খসে শিক্ষার্থীদের গায়ে পড়ে।

প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৩০৯ শিক্ষার্থী ও সাতজন শিক্ষক রয়েছেন। উপজেলা ও জেলা শিক্ষা অফিসকে বারবার জানানো হলেও এখনো কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “বিদ্যালয়ের অবস্থা আমরা জানি। সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, “বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ জেনেছি। দ্রুত নতুন ভবন নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পরিত্যক্ত   ভবন   ঝুঁকি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close