সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ফুড ফেয়ার অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:১৬ পিএম
এদিন নিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সম্পর্কে বিশেষ গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

এদিন নিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সম্পর্কে বিশেষ গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। খাবারের গুণগতমান পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে সকলের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ ফেয়ারের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জস্থ  উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়। এ সময় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটসহ ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার মেলায় আগত অতিথি ও দর্শনার্থীদের জন্য তুলে ধরেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী খাবারও দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়।

ফুড মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এদিন উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে ও ডিরেক্টর অব এডমিন মো. ঈশা মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জ মো. নাসির উদ্দীন, উৎসর্গ ম্যাটসের অধ্যক্ষ ডা. নাসির উদ্দীন, গ্রীন ভিলেজের চেয়ারম্যান এম রশিদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা খাদ্যের বিভিন্ন পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তার দিক তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়াও এদিন নিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সম্পর্কে বিশেষ গুরুত্ব তুলে ধরেন বক্তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   উৎসর্গ   নার্সিং ইনস্টিটিউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close