বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      
বছ‌রে লাখ খা‌নেক কর্মী জাপা‌নে পাঠাতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:৫৫ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ৫:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতি বছর এক লাখ কর্মী জাপানে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল। পাশাপাশি আগামী বছর থেকে অন্তত ১০ হাজার শিক্ষার্থীকে জাপানে পাঠানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবনে ‘জাপানে উচ্চশিক্ষা ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সেমিনারে জানানো হয়, জাপানের শ্রমবাজার ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ জোগাতে ব্যাংক থেকে ন্যূনতম পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেসব রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে ব্যর্থ হবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, “দেশের শ্রমিকরা দক্ষতার অভাবে বিদেশে গিয়ে অনেক সময় কম বেতনে কাজ করেন। ফলে খরচ চালাতেই হিমশিম খেতে হয়, অনেকেই অপরাধে জড়িয়ে পড়েন। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি ‍আরো বলেন, “মধ্যপ্রাচ্যের এক দেশের মন্ত্রী আমাকে জানিয়েছেন, তাদের কারাগারে বন্দিদের ২৫ শতাংশই বাংলাদেশি। দক্ষতার অভাবে কর্মী প্রেরণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। নেপালও এখন এ ক্ষেত্রে আমাদের চেয়ে এগিয়ে।”

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, “যারা পরীক্ষায় অংশ নেবেন তাদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে, নইলে সিট খালি থেকে যাবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানের প্রক্রিয়া সহজ করা হয়েছে। আগামী বছর অন্তত ১০ হাজার শিক্ষার্থীকে জাপানে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাপা‌ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close