মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ছাত্র অধিকার পরিষদের ডাকসু প্যানেল ঘোষণা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২:৪৭ পিএম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে মনোনয়ন পত্র সংগ্রহ করে প্যানেল ঘোষণা দেয় সংগঠনটি।

প্যানেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ভিপি ও জিএস পদে সহ-সভাপতি সাবিনা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়াও, এজিএস পদে রাকিবুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।

এছাড়াও সংগঠনটির প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো.শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ আন আদিব ও ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও, মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষনা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমনের নাম ঘোষণা করা হয়।

দলটির ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা চেষ্টা করেছি সকল ধরনের শিক্ষার্থীদের সমন্বয়ে একটা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করতে। আমরা আগেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি। ডাকসুর মাধ্যমে ভবিষ্যতেও এটি অব্যাহত রাখতে চাই।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ছাত্র অধিকার পরিষদ   ডাকসু প্যানেল   ডাকসু নির্বাচন   নূর   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close