বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ২:৪২ PM

দৈনিক স্বদেশ প্রতিদিনে বালুচক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী। তারই ধারাবাহিকতায় আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করলেন ভুক্তভোগীরা।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম, ১নং ওয়ার্ডের সদস্য জীবন মিয়া, নিয়াজউল্লাহ, সাঈদ, আবু সিদ্দিক, কামাল মিয়া ও সুক্কু মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, “নাছিরাবাদের শাখাওয়াত হোসেন পায়েল পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স সরকারি নিলামের মাধ্যমে বালুমহলটি ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিলেও শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু তুলছে। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই শত শত ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা ও আবাদি জমি বিলীন হয়ে গেছে।”

গ্রামবাসীরা অভিযোগ করেন, “স্বর্ণমহল” খ্যাত এই বালুমহলকে ঘিরে চলে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসলেই তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে পথে বসতে বাধ্য হচ্ছে।

পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম বলেন, “অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। একই সঙ্গে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   অবৈধ বালু উত্তোলন   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close