প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:০৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমরান হোসেন শামীমের উদ্যোগে একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের প্রাঙ্গণ ও শ্রেণীকক্ষে প্রায় দেড় হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক, মিরসরাই, যাদের স্লোগান ছিল—“রক্ত দানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয়”।
ক্যাম্পেইন পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া এবং অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ক্যাম্পেইনে ইউনিয়ন ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ