বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পবিপ্রবিতে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের প্রাথমিক সত্যতা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৩৪ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর লোন কিস্তি ফাঁকি দিয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস নেতৃত্বে একটি তদন্ত দল বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে। তদন্তের প্রাথমিক ফলাফলে জানা যায়, পেনশন বিভাগের উপ-পরিচালক রাজিব মিয়া এবং ল্যাব এটেন্ডেন্ট আবু সালেহ মোঃ ইছা ভুয়া ব্যাংক স্লিপ তৈরি করে লোনের কিস্তি জমা দেওয়া দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন।

তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিছু কর্মকর্তা-কর্মচারীর মধ্যে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে:
পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান: ১,৭৫,০০০ টাকা
পরিবহন শাখার হেলপার আবু জাফর: ৬৬,০০০ টাকা

দুদক জানিয়েছে, অভিযুক্তরা সম্ভবত সংবাদ পেয়ে পালিয়ে গেছেন। তবে প্রাথমিক তদন্তের তথ্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী আরও তদন্ত চলবে।

পবিপ্রবি হিসাব শাখার সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জিপিএফ ১০% কর্তণ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য লোন চালু করা হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লোন কিস্তির টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছেন। পরে কিছু টাকা তারা ফেরতও দিয়েছেন। অভিযোগে আরও জানা যায়, উপ-রেজিস্টার মোঃ খাইরুল বাসার মিয়া (নাসির), ফটো মেশিন অপারেটর শামীম খান, ঝাড়ুদার ফরিদা বেগম, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম, অফিস সহায়ক মাসুদ সহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোন কিস্তির টাকা ভুয়া রশিদে আত্মসাৎ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close