বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতীয় নারী ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আড়াই হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। দীর্ঘ তিন মাসের তদন্ত শেষে তদন্তকারীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে শক্ত প্রমাণ মিলেছে।

‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন জ্যোতি মালহোত্রা, যিনি ‘জ্যোতি রানি’ নামেও পরিচিত। গত মে মাসে হরিয়ানার হিসার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অনলাইনে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির। এর সূত্র ধরে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। এহসানের সঙ্গে তিনি অন্তত দুবার পাকিস্তানে গিয়েছিলেন। ধীরে ধীরে অর্থের বিনিময়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ ও সরবরাহ শুরু করেন তিনি।

চার্জশিটে বলা হয়েছে, জ্যোতি নিয়মিত এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য পাঠাতেন। তার ডিজিটাল ডিভাইস থেকে সেনাবাহিনী ও সীমান্ত প্রতিরক্ষার নথি উদ্ধার করা হয়েছে। এছাড়া, তিনি আইএসআই এজেন্ট শাকির, হাসান আলি ও নাসির ঢিলন এর সঙ্গেও যোগাযোগ রাখতেন।

চার্জশিটে আরো বলা হয়েছে, পাকিস্তানের হয়ে কাজ করার বিনিময়ে তিনি টাকা ছাড়াও বিদেশ সফরের আশ্বাস পেয়েছিলেন। এই প্রলোভনেই তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে গভীরভাবে জড়িয়ে পড়েন। তদন্তকারীদের দাবি, ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য পাচার করেছেন জ্যোতি।

গত বছর ১৭ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত তিনি পাকিস্তানে ছিলেন। এরপর জুনে চীন এবং জুলাইয়ে নেপালে ভ্রমণ করেন। চার্জশিটে আরও উল্লেখ আছে, কর্তারপুর করিডর দিয়ে পাকিস্তান সফরে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সাক্ষাৎকার নেন।

ভারতের রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা (এনআইএ) জানিয়েছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের তরুণ সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের টার্গেট করছে। এর মাধ্যমে ডিজিটাল গুপ্তচক্র তৈরি করা হচ্ছে। জ্যোতি মালহোত্রা তার অনুসারীদের ব্যবহার করে সহজে সংবেদনশীল এলাকায় প্রবেশ ও তথ্য সংগ্রহ করতেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   গুপ্তচরবৃত্তি   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close