বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর কাদিরগঞ্জে কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর ওই কোচিং সেন্টারটি ঘিরে রেখেছে সেনাবাহিনী।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বাড়িটিতে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল। বাড়িটির ভেতরে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারকে কেন্দ্র করেই এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানে উদ্ধার করা হয়েছে-দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং মাদকদ্রব্যসহ আরও বেশ কিছু সামগ্রী।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

এদিকে অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং এতে কে বা কারা জড়িত-তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। এলাকাটি ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা যদি পুলিশের কাছে কিছু হস্তান্তর করে, তাহলে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  কোচিং সেন্টার   অস্ত্র-বিস্ফোরক   সেনাবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close