প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:০৭ পিএম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সর্দার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন নরসিংদী-৪ আসনে ধানের শীষের মনোনয়নে আমার বিকল্প কেউ নেই। তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে এ ব্যাপারে কোন প্রকার বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
আজ (১৫ আগস্ট) শুক্রবার দুপুর ৩ টায় উপজেলা নিলক্ষীয়া গ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক এম এ লতিফ সাহেবের নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “১৯৯১ সালে যখন প্রথম বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলাম তখন এই গ্রামটিতে তেমন বিএনপির নেতাকর্মী ছিল না। দীর্ঘদিন পরিশ্রমের ফলে আজ নিলক্ষীয়া গ্রামটিকে বিএনপির দুর্গ হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই অবহেলিত গ্রামটির রাস্তা-ঘাট, ব্রিজ, স্কুল, পূজামণ্ডপ আমার হাত দিয়ে হয়েছে।”
এই সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ডা. রুস্তম আলী মধু, বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদির জলিল, ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো আমান উল্লাহ আমান, নরসিংদী শহর বিএনপি যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান (আক্তার), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া।
আরো উপস্থিত ছিলেন, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল উল্লাহ তপন, নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন, বেলাব উপজেলা তরুণ দলের সভাপতি মো. মোবারক হোসেনসহ প্রমুখ।