বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অভয়নগরে বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার সহযোগী তুহিনকে র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর যৌথবাহিনী আটক করেছে। 

গতকাল বুধবার (১৩ আগস্ট) খুলনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বর্তমানে জনির মালিকানাধীন ‘কণা ইকো পার্কে’ র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালুর মধ্যে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জনির বাবাকেও আটক করা হয়েছে।

আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই বহিষ্কার করা হয়। 

সূত্র জানায়, জনির বিরুদ্ধে ঘাট-গোডাউন দখল, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অপর সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংখ্যালঘুদের জমি নাম মাত্র মূল্যে দখল করে তিনি ‘কণা ইকো পার্ক’ নির্মাণ করেন।

এ বিষয়ে ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, “অভিযান এখনো অব্যাহত রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  অভয়নগর   বিএনপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close