প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:১৪ পিএম

পটুয়াখালীর দুমকি থানা ভবন সংলগ্ন এক পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোররা গেটের তালা ভেঙে প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা এবং চার ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
ঘটনা গত বুধবার (১৩ আগস্ট) দুপুরে সংঘটিত হয়। সাবেক দুমকি থানার ওসি মোঃ শাহনেওয়াজের ৫ তলা ভবনের চতুর্থ তলার বাসায় চুরি হয়েছে।
পুলিশ কর্মকর্তার স্ত্রী শাহনাজ বেগম জানান, ৫-৬ দিন আগে তারা বাসাটি তালাবদ্ধ রেখে ঢাকা গিয়েছিলেন। বুধবার সকালেই ফিরে এসে দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে আলমারি ও ওয়ারড্রপ ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়াদের ডাকাডাকি করলেও ৩য় তলার ভাড়াটিয়ারা বাইরে থেকে দরজা বন্ধ রাখায় চোরচক্র তাদের নজর এড়িয়ে চলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি অফিসের কাজে বাইরে আছেন, তবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত।
স্বদেশ প্রতিদিন/ আরএফ