বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো যুক্তরাজ্যে জনপ্রিয় পানীয় অ্যাপলটাইজারের কিছু ব্যাচ জরুরি ভিত্তিতে বাজার থেকে তুলে নিয়েছে কোকা-কোলা।

পরীক্ষায় দেখা গেছে, এসব পানীয়তে ক্লোরেট নামের একটি রাসায়নিকের মাত্রা বেশি থাকতে পারে। ক্লোরেট সাধারণত পানির জীবাণুনাশক প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং বেশি পরিমাণে গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।

প্রভাবিত পণ্যগুলো ছয় ক্যানের মাল্টিপ্যাকে বিক্রি হয়েছে। উৎপাদন কোড ৩২৮ জিএফ থেকে ৩৩৮ জিএফ এবং ব্যবহারযোগ্যতার তারিখ ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর লেখা ক্যানগুলো বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোডটি প্রতিটি ক্যানের নিচে ছাপা থাকে।

খুচরা বিক্রেতা সাইনসবুরিজ গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, এসব ক্যান পান না করে দোকানে ফেরত দিলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। কোকা-কোলা এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, অন্য কোনো পণ্য এ সমস্যার আওতায় পড়েনি।

উল্লেখ্য, ভোক্তারা কোকা-কোলার কাস্টমার কেয়ার নম্বর ০৮০০ ২২৭৭১১-এ যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) পরিস্থিতি নজরদারি করছে এবং ক্যান পরীক্ষা করে পান করার আহ্বান জানিয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও অ্যাপলটাইজারের কিছু মাল্টিপ্যাক, পাশাপাশি কোকা-কোলা ও স্প্রাইটের কয়েকটি ব্যাচ যুক্তরাজ্যে প্রত্যাহার করা হয়েছিল।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাজার   কোকা-কোলা   পণ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close