বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
পাবনায় বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে পরিবহন ধর্মঘট
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৩:১১ পিএম

রাজশাহী রুটে বিআরটিসি বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে পাবনা জেলায় হঠাৎ করে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে সকল বাস, ট্রাক, ট্যাংকলোরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, রাজশাহীর বানেশ্বরে যাত্রী তোলা নিয়ে বিআরটিসি ও মাই লাইন বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ রয়েছে, বিআরটিসি (যা পাবলিক লিজে পরিচালিত) বাস শ্রমিকরা মাই লাইন বাসের শ্রমিকদের মারধর করেন।

এ ঘটনার পর রাত ৮টার দিকে পাবনায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও আবারও সেখানে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ হোসেন বলেন, ‘আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’

বুধবার সকাল ১১টায় জেলা বাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলোরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোডে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে রাজশাহী বিভাগের সব পরিবহন বন্ধ করে দেওয়া হবে।

পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে, ধর্মঘটের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস ও পণ্য পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাস শ্রমিক   ধর্মঘট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close