বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ২:২৯ PM
রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে

রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে

যশোর সদরের দৌলতদিহি গ্রামে গভীর রাতে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (৩৫) ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতের খাবার শেষে বাড়ির ছাদে বসেছিলেন রেজাউল। রাত ১২টার কিছু পর এক ফোন কলে সাড়া দিয়ে তিনি বাড়ি থেকে বের হন। প্রায় একশ গজ দূরে যেতেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে ফেলে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “নিহত রেজাউল যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যশোর   যুবলীগ   কর্মী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close