বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূরক বৃত্তি প্রদান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের হাতে স্মারকলিপি হস্তান্তরের পর কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য ২১ দফা দাবি পেশ করা হলেও একটি দাবিও বাস্তবায়ন হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি দ্রুত পূরণ না হলে কঠোর আন্দোলনে যেতে হবে। স্বৈরাচারের সহযোগী ছাত্রলীগপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিচার ছাড়া জবিতে সুস্থ পরিবেশ ফিরবে না।”

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “ফৌজদারি অপরাধে জড়িত ছাত্রলীগপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। বিচারকার্য সম্পন্ন করে দ্রুত জকসু নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।”

ছাত্রদলের ৫ দফা দাবি:

১. অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) প্রদান করে ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের অবহিত করা।
২. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৭ একর জমিতে এক মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ শুরু ও ৬ মাসের মধ্যে সম্পন্ন করা।
৩. পূর্বের তালিকা অনুযায়ী ছাত্রলীগপন্থি শিক্ষার্থী এবং নতুন তালিকায় থাকা ৬৮ জন শিক্ষক ও ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ।
৪. বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৫. বিচার শেষে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জকসু নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত করা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   জবি   জকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close