বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভয়াবহ দাবানলে স্পেনে ঘরছাড়া হাজারো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপের দেশ স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) প্রচণ্ড তাপদাহ ও ঝড়ো হাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে।

সরকারি সূত্রে জানানো হয়, রাজধানী মাদ্রিদের উত্তরে ধনী আবাসিক এলাকা ত্রেস কান্তোসে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলমান তাপপ্রবাহে স্পেনে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রধান ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া বার্তায় এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ত্রেস কান্তোস থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক পরিবেশ প্রধান কার্লোস নোভিয়ো জানান, মাত্র ৪০ মিনিটে আগুন ছয় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

তবে মঙ্গলবার সকালে কর্মকর্তারা জানান, ত্রেস কান্তোসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফার জনপ্রিয় সৈকত এলাকার আশপাশ থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মাসের শুরুতেও একই এলাকায় দাবানল দেখা দিয়েছিল।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও সানজ বলেন, “আমরা শেষ মুহূর্তে আবাসিক এলাকা রক্ষা করতে সক্ষম হই। তিনি জানান, উদ্ধারকাজে সহায়তাকারী এক পুলিশ সদস্য গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।”

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের কাস্তিয়া ও লেওন অঞ্চলে সোমবার একদিনেই ৩০টির বেশি দাবানলের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি আগুন লাস মেদুলাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই এলাকাটি প্রাচীন রোমান স্বর্ণের খনির জন্য ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে এবং রাতেও তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না।

এই দাবানল চলছে এমন সময় যখন চলমান তাপপ্রবাহের সবচেয়ে ভয়াবহ দিন পার করছে স্পেন। দেশটির সব অঞ্চলেই আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান, এএফপি, বিবিসি


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভয়াবহ   দাবানল   স্পেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close