প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:১৪ পিএম

সম্প্রতি প্রতারণার নতুন কৌশল অবলম্বন করছে একদল সাপুড়ে। সুযোগ বুঝে তারা স্বর্ণের গহনা হাতিয়ে নিয়ে মুহূর্তেই উধাও হয়ে যায়।
বিভিন্ন এলাকায় তারা সাপ ধরার কথা বলে হুট করে একটি বাড়ি ডুকে জাদু-টোনা বা তাবিজ-কবজের মাধ্যমে স্বর্ণের গহনা “ঝাড়ফুঁক” করে অশুভ শক্তি দূর করার নাম করে প্রতারণা করছে। তেমনি এক ঘটনা ঘটেছে কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে ৩ জনের একটি সাপুড়ে চক্র পুরুষ শূন্য এক বাড়ি ডুকে প্রথমে বাড়িতে থাকা নারীদেরকে সাপের ভয় দেখিয়ে আতঙ্কিত করে এবং বাড়িতে বিষাক্ত সাপ আছে বলে জানান দেন। পরে কিছুক্ষণের মধ্যেই তাৎক্ষণিকভাবে দুই পাশ থেকে দুইটি সাপ ধরে এনে বিশ্বাস জোগায় বাড়ির মালিকদের। তারপর এই বাড়িতে সারাজীবন সাপ আসা বন্ধ করার কথা বলে তাবিজ ও এক বোতল পানি পড়া সামনে রাখে।
এরপর ঐ বোতলের পানির ভিতর বাড়ির এক নারীর গলায় থাকায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও হাতের আংন্টি খুলে রাখার পরামর্শ দেয়। তাদের কথা মতো চেইন আর আংন্টি খুলে বোতলের ভিতর রাখলে সাপুড়ে চক্র হাতে তাবিজ ধরিয়ে গহনা নিয়ে চলে যায়। চলে যাওয়ার কয়েক মিনিটের পরই বাড়ির সবায় বুঝতে পারে তাদের সাথে প্রতারনা করে স্বর্ণ নিয়ে গেছে। এ ধরনের ঘটনা আরো অনেক জায়গায় ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা এখন পর্যন্ত কোথাও ধরা পরে নাই।
এবিষয়ে তিতাস থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ বলেন, জনসাধারণকে সতর্ক থাকতে হবে। অপরিচিত সাপুড়ে বা ঝাড়ফুঁকের নামে কেউ স্বর্ণ নিতে চাইলে আটক করে সঙ্গে সঙ্গে থানায় খবর দিবেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে