প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি
এবার অভিনেত্রী ভূমি পেডনেকার শুরু করলেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি।
এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তার বোন সমীক্ষা পেডনেকার। তাদের প্রতিষ্ঠানের নাম ব্যাকবে। দুই বছর ধরে উদ্যোগটি নিয়ে কাজ করছেন তারা।
ভারতের হিমাচল প্রদেশে নিজেদের ওয়াটার প্লান্ট স্থাপন করেছেন, যেখানে ‘ন্যাচারাল মিনারেল ওয়াটার’ প্যাকেজ করা হয়।
তারকাদের ব্র্যান্ড মানেই আকাশছোঁয়া দাম। থাকে মধ্যবিত্তের নাগালের বাইরে। এক্ষেত্রেও উল্টো পথে হেঁটেছেন দুই বোন। ৫০০ মিলিলিটারের দাম ১৫০ রুপি এবং ৭৫০ মিলিলিটার প্যাকেটের দাম রাখা হয়েছে ২০০ রুপি।
ভূমি বলেন, ‘‘প্রিমিয়াম ওয়াটার হলেও আমরা চেয়েছি দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে।’’
ভূমি পেডনেকার আরো বলেন, “হিমাচলে আমরা নিজেদের প্ল্যান্ট তৈরি করেছি। আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের বেশিরভাগই নারী, এটাই আমাদের ব্র্যান্ডের মূল্যবোধ। আমাদের দৈনিক উৎপাদন ক্ষমতা ৪৫ হাজার বক্স।’’
তবে এমন উদ্যোগ বলিউডে এবারোই প্রথম নয়। অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক অভিনেত্রীই ব্যবসার সঙ্গে জড়িত।