শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম

গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ–কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করে নান্দাইল সাংবাদিক সমাজ।

সমাবেশে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শামছ ই তাবরিজ রায়হান। প্রতিবাদ সমাবেশে নান্দাইল ও আশপাশের এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, রবিউল আলম ফরাজী, অরবিন্দ পাল অখিল, জহিরুল ইসলাম লিটন, মোখলেছুর রহমান, আব্দুল হান্নান আল আজাদ, আহসান কাদির মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘রাতের আঁধারে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচার না হওয়ায় এই ভয়াবহতা বাড়ছে।’

তারা সাংবাদিক হত্যার দ্রুত বিচার, বিচারহীনতার অবসান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে কুপিয়ে হত্যা করে। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয় কুখ্যাত সন্ত্রাসী কলগাল গোলাপি এবং তার সহযোগীরা।

তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বক্তারা বলেন, দেশে গণমাধ্যমকর্মীরা প্রতিনিয়ত হুমকি-ধামকি, মামলা ও হামলার মধ্যে দায়িত্ব পালন করছেন। আমরা এই আতঙ্কের সংস্কৃতি থেকে মুক্তি চাই। প্রতিটি সাংবাদিক যেন নিরাপদে ও স্বাধীনভাবে কাজ করতে পারে- এটাই আমাদের দাবি।

এসময় তারা বাংলাদেশ সরকারের কাছে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close