বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওমরাহ ও হজযাত্রীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নতুন উদ্যোগ ঘোষণা করেছে। এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে নুসুক অ্যাপ।

বুধবার (৬ আগস্ট) সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, টেলিকম অপারেটর এসটিসি, মোবাইলি ও জেইনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। হজ ও ওমরাহ পালনকারীদের যাত্রা সহজ ও ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করাই এর লক্ষ্য।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি জানান, ইন্টারনেট ছাড়াই আল রওদাহ আল শরিফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, নুসুক ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা, জিজ্ঞাসা বা রিপোর্ট জমা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ সহায়তা পাওয়া যাবে।

নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন, এই সুবিধা যাত্রা আরও নিরাপদ ও দক্ষ করবে, ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং হারিয়ে যাওয়ার ঘটনা কমাবে।

নুসুক অ্যাপ সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ভিসা, ফ্লাইট, হোটেল বুকিং থেকে শুরু করে পবিত্র স্থানসমূহে প্রবেশের অনুমতি পর্যন্ত সবকিছু এক জায়গা থেকে সম্পন্ন করার সুযোগ দেয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ওমরাহ   নুসুক অ্যাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close