শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম

দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে গভীর শোক প্রকাশ করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। 

সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের পর টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন। তারা বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। তারা অবিলম্বে এসব ব্যক্তিকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও উল্লেখ করেন, গতকাল গাজীপুরের সদর থানার কাছে আনোয়ার হোসেন নামের আরেক সাংবাদিকের সঙ্গে সন্ত্রাসীরা নির্মম আচরণ করেছে। প্রশাসন যদি সেই ঘটনায় কঠোর ব্যবস্থা নিত, তাহলে তুহিনের ওপর এমন নৃশংস হামলা ঘটত না।

প্রতিবাদ সমাবেশে টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য উপস্থিত সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close