বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোয়ালন্দে মরা পদ্মা নদীতে অভিযান: ৫টি অবৈধ ড্রেজার বিকল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৭:১৫ PM

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধ মাটি ও বালি উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ৫টি ড্রেজার বিকল ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কোনো ড্রেজার মালিক ধরা পড়েনি।

শুক্রবার সকালে দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান। অভিযানে দৌলতদিয়ার বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত ৫টি অবৈধ ড্রেজার বিকল ও সংযোগ বিচ্ছিন্নসহ ধ্বংস করা হয়।

অবৈধ ড্রেজারগুলো দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থান করছিলো। এর মধ্যে দুটি ড্রেজার ছিল ৮ নং ওয়ার্ডের ফকির পাড়ায়, একটি ড্রেজার একই ওয়ার্ডের গফুরের দোকান সংলগ্ন এলাকায়, একটি ড্রেজার ৬ নং ওয়ার্ডের সৈদালী পাড়ায় এবং অপর একটি ড্রেজার ৪ নং ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া প্রাইমারি স্কুলের সামনে অবস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালুমাটি উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গোয়ালন্দ   পদ্মা নদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close