সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
প্রেমিকার হাতে ‘পিস্তল’ তুলে দেওয়ার ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ২:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খোলা পিস্তল নিয়ে প্রেমিক-প্রেমিকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের শ্রীপুরে রেস্টুরেন্টে বসে এমন কাণ্ডের ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি সবার আলোচনায় চলে আসে।

জানা যায়, রেস্তোরাঁর টেবিলে বসে প্রেমিক-প্রেমিকা যুগল গল্প করার ফাঁকে একটি ‘খোলা আগ্নেয়াস্ত্র (পিস্তল)’ বের করে প্রেমিকার হাতে তুলে দেন প্রেমিক। এতে প্রেমিকা হাসিতে ফেটে পড়েন। তিনি পিস্তল নিয়ে প্রথমে তাক করেন প্রেমিকের দিকে, পরে টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও তাক করেন। এতে সবাই হাসতে থাকেন।

খোঁজ নিয়ে জানা যায়, রেস্টুরেন্ট অস্ত্র নিয়ে খুনসুটি করা ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। তিনি তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। তার বাড়ি পাশের মুলাইদ গ্রামে। এলাকায় তার নেতৃত্বাধীন একটি কিশোর গ্যাং দল রয়েছে। 

নানা অপরাধমূলক কাজে জড়িত তার কিশোর গ্যাং দলটি। মারামারি দলবাজি অস্ত্রবাজি আর চাঁদাবাজিতে জড়িত আলিফ ও তার কিশোর গ্যাং দল। তবে এ সময় তার সঙ্গে রেস্টুরেন্টে থাকা প্রেমিকার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উল্টো পাশে থেকে ভিডিও করা ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফ ও তার সঙ্গবদ্ধ কিশোর গ্যাংটি এমন কোনো অপরাধ নাই যা তারা করে না। ছিনতাইসহ চাঁদাবাজি নিত্যদিনের কাজ ওদের। মানুষের জমি দখল থেকে শুরু করে মারামারিসহ সব অপরাধ করে আলিফ ও তার সাঙ্গপাঙ্গরা। কিছুদিন আগে চাঁদাবাজির ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, “এটি পুরোনো ভিডিও। কিছু দিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল। সে এখন কারাগারে আছে। তবে তার কাছে থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি।”

তিনি আরো বলেন, “ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সহসায় কিছু বলা যাবে না। যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না এটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি খেলনা। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।” 

তবে এই ভিডিওটি ভাইরাল হবার পর বিষটিকে বেশ গুরত্বের সাথে পর্যালোচনা করছেন সুশীলরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্রেমিকা   পিস্তল   ভাইরাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close