বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মশা মারতে দক্ষিণ সিটির বাজেট ৪৫ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:১২ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ৯:১২ PM

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১.৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এবারের বাজেটে মশক নিধনের কার্যক্রমে কীটনাশক ক্রয় ও ব্যবহারে বরাদ্দ রাখা হয়েছে ৪৫ কোটি টাকা।

বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা করেন সংস্থার প্রশাসক মো. শাহজাহান মিয়া।

মশা নিধনে ব্যবহৃত ফগার, হুইল ও স্প্রে মেশিন এবং এসবের পরিবহন খাতে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে বলেও বাজেটে উল্লেখ করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মশা নিয়ন্ত্রণে ৪৩ কোটি টাকা এবং যন্ত্রপাতি ও পরিবহনে ৩ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। অর্থাৎ চলতি অর্থবছরে কীটনাশকে বরাদ্দ কিছুটা বাড়ানো হলেও যন্ত্রপাতি খাতে ব্যয় কমানো হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরে ডিএসসিসির ঘোষিত বাজেট ছিল ৬ হাজার ৭৬০.৭৪ কোটি টাকা, যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ হাজার ৬৬৭.৫৯ কোটি টাকায়। এবার প্রস্তাবিত বাজেটের পরিমাণ আগের সংশোধিত বাজেটের চেয়ে বেশি হলেও আগের ঘোষিত বাজেটের তুলনায় প্রায় অর্ধেক।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ সিটি   মশক নিধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close