বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হোমনায় বিএনপির দুই গ্রুপের আলাদা জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম

কুমিল্লার হোমনায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তবে দলটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই গ্রুপ পৃথকভাবে র‍্যালি করে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও  সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লার নেতৃত্বে হোমনা চৌরাস্তা থেকে একটি  র‍্যালি  উপজেলা পরিষদ হয়ে  হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মঞ্চে  সভা করে। র‍্যালিতে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অপরদিকে, বেলা ১২ টার দিকে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুলের নেতৃত্বে অপর গ্রুপের আরেকটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এ র‍্যালিটি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে  বাজার হয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির  অঙ্গ সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ ও সমর্থকরা অংশ নেন। এতে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিএনপির বিভাগীয় সম্পাদক  অধ্যক্ষ  মো সেলিম ভূইয়া। 

এ দিকে মো মহিউদ্দিন ও মুকুলের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালিটি হোমনা চৌরাস্তা এলাকায় অতিক্রম করার  সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পদবঞ্চিত গ্রুপের মিছিল থেকে ভূয়া ভূয়া স্লোগান  দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে হোমনা থানা পুলিশ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। ফলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

জানা গেছে,  কমিটি গঠনের পর থেকেই পদবঞ্চিত গ্রুপ ও বর্তমান নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলমান রয়েছে। এমনকি কুমিল্লা -২ আসন পুন:বিন্যাসের পক্ষ বিপক্ষ অবলম্বন করে সভা সমাবেশে অংশ গ্রহন করতে দেখা যায়৷ 

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির মতো ঐতিহাসিক দিবসেও ঐক্যবদ্ধভাবে র‍্যালি না করে দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল করায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

তবে র‍্যালি শেষে উভয় পক্ষই হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে ২৪" এর গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে 'গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন' জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close